গত ২৬/০৫/২০১৬ইং তারিখ নিরবাচন ডিউটি করার জন্য সিএমপি হইতে রওয়ানা করি দুপুর ০১.৩০ ঘটিকার সময়। চন্দনাইশে পৌচাতে পৌঁচাতে প্রায় বিকাল হয়ে যায়। প্রথমেই চন্দনাইশ থানাতে যাই, তারপর সেখান থেকে আমাদেরকে “কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়” এ থাকার জন্য নিয়ে যাওয়া হয়। তারাতারি করে দৌড়ে যায় স্কুলের রুমে কিন্তু সেখানে দেখি আমাদের আগেই রুম দখল করে নিয়েছে জেলা পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ আরো বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ ভাইয়েরা। কি আর করার, দাড়িয়ে রইলাম স্কুলের বারান্দার এক পাশে। অবশেষে আবিস্কার করলাম স্কুলের এবাদত খানা। আর দেরি না করেই ঢুরে পরলাম রুমে। বিছানাপত্র রেডি করে ফেললাম। তারপর অস্ত্রশস্ত্র রেখে গেলাম নাস্তা করার জন্য। নাস্তা করে আবার ফিরে এলাম রুমে। সবাই এখন চিন্তা করতেছে রাতের খাবারের জন্য। অনেক পুলিশ এসেছি কিন্তু সে তুলনায় বাজারে হোটেল ও কম। শেষমেষ আমাদের সাথে ডিউটিতে গিয়েছিল আমদেরই অফিস থেকে ”হান্নান” নামের একটি ছেলে তার বাড়ি ছিল চন্দনাইশ। সে হঠাৎ আমাকে ফোন করে বলল, আপনারা আজকে রাতে আমার বাড়িতে খাবার খাবেন। তো আমরা ০৫ জন রাত ০৯.০০/১০.০০ ঘটিকার দিকে রওয়ানা করলাম তার বাড়িতে। খাবার খেয়...